logo

FX.co ★ Rakib Hashan | ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ১৫ মে
ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস যখন MACD সূচকটি ইতোমধ্যেই শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1704 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করছিল। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে মার্কিন-ইরান সংঘাতের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাচ্ছে, যা ফিন্যান্সিয়াল মার্কেটগুলোতে উদ্বেগ বাড়িয়ে তুলেছে; এর ফলে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে এবং ইউরোর দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি নমনীয় হওয়ার সম্ভাবনা নিয়ে ট্রেডাররা এখন অনেক বেশি সতর্ক হয়ে উঠেছেন। বর্তমানে, ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময়ের জন্য উচ্চ সুদের হার বজায় রাখবে—এমন সম্ভাবনাই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, মুদ্রাস্ফীতির চাপ যদি ক্রমাগত বাড়তে থাকে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মন্থর হয়, তাহলে মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আজ দিনের প্রথমার্ধে ইতালির গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন ভোক্তা মূল্য সূচক (CPI) প্রকাশিত হবে। এই সূচকটি দেশটির মুদ্রাস্ফীতির হার নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ সূচক; এতে পরিবারগুলো কর্তৃক ক্রয়কৃত পণ্য ও সেবার মূল্যের পরিবর্তন প্রতিফলিত হয়। ইতালির ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনে ফলাফল বর্তমানে মুদ্রাস্ফীতির চাপ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এবং 'ব্যাংক অফ ইতালির' মুদ্রানীতি বিষয়ক প্রত্যাশাগুলোকে প্রভাবিত করতে পারে। সম্ভাব্য প্রবণতা ও ঝুঁকিগুলো চিহ্নিত করার লক্ষ্যে বিনিয়োগকারীরা সামগ্রিক ভোক্তা মূল্য সূচক এবং এর অন্তর্ভুক্ত বিভিন্ন উপাদান—উভয়ই নিবিড়ভাবে বিশ্লেষণ করবেন। ইতালির ভোক্তা মূল্য সূচকের সাথে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) অর্থনৈতিক বুলেটিন প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। ট্রেডারদের জন্য ইসিবির এই অর্থনৈতিক বুলেটিন তথ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস; কারণ এতে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকে এবং এটি ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি নির্দেশিকা হিসেবে কাজ করতে পারে। সুদের হার ও মুদ্রাস্ফীতির সম্ভাব্য পরিবর্তন সংক্রান্ত যেকোনো বার্তার প্রতি, পাশাপাশি ভূ-রাজনৈতিক উত্তেজনার মতো বাহ্যিক উপাদানগুলোর ইউরোজোনের অর্থনীতির ওপর কী প্রভাব পড়ছে—এই বিষয়গুলো মূল্যায়নের জন্য এই বুলেটিনের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে। দৈনিক কৌশল হিসেবে, আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1685-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1656-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1685-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোজোন থেকে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1631-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1656 এবং 1.1685-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


সেল সিগন্যাল পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1631-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1594-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1656-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1631 এবং 1.1594-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Read more: https://ifxpr.com/3P7N8dX
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Read this post on the forum Open trading account