logo

FX.co ★ Rassel Vuiya | ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২২ জুন।
ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1475-এর লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে আমি ইউরো কিনিনি। আজ ইউরোপের ট্রেডিং সেশনগুলোতে উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। তবে দিনের প্রথমার্ধে ইউরোজোনে চলতি বছরের জুন মাসের ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হতে চলেছে। এই সূচকটি ভোক্তা চাহিদা নিরূপনের একটি প্রধান মাপকাঠি। এই সূচকের অবনতি পরিলক্ষিত হলে ইউরোর উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হতে পারে। যদি ভোক্তা আস্থা সূচকের হার স্থিতিশীল থাকে বা পরিমিত বৃদ্ধি প্রদর্শন করে, তাহলে তা ইউরোজোন অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হবে। এছাড়া আমরা ইউরোপীয় আর্থিক জগতের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যও আশা করছি: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ও ব্যান্ডেসবাংকের প্রেসিডেন্ট জোয়াকিম নাগেল। তাদের মন্তব্যে মুদ্রানীতি পরিচালনার ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে দিকনির্দেশনা থাকতে পারে, বিশেষ করে মুদ্রাস্ফীতি সংক্রান্ত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে। সুদের হার, মুদ্রাস্ফীতি প্রত্যাশা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকি মূল্যায়নের দিক থেকে লাগার্ডের বক্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। ইউরোজোনের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে ঐতিহ্যগতভাবে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক অবস্থান বিবেচনায় রেখে, বুন্ডেসবাংকের প্রেসিডেন্ট জোয়াকিম নাগেলের বক্তব্যও কারেন্সি মার্কেটে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1512-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1475-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1512-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1448-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1475 এবং 1.1512-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


সেল সিগন্যাল পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1448-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1411-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1475-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1448 এবং 1.1411-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
অ্যানালাইটিক্স অ্যাক্সেস পেতে ভিজিট করুন: https://ifxpr.com/4y0iEw7
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Read this post on the forum Open trading account