বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ: GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট বুধবার আটলান্টিকের ওপার থেকে প্রকাশিত সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন, সেইসাথে ভূ-রাজনৈতিক ও টেকনিক্যাল বিষয়গুলোর প্রভাবে GBP/USD পেয়ারের মূল্যেরও সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। লক্ষ্যণীয় যে, ডোনাল্ড ট্রাম্পের মতে মধ্যপ্রাচ্য সংঘাত আবারও "সমাপ্তির" দিকে এগোচ্ছে। ইরান ও ওমান হরমুজ প্রণালী সংক্রান্ত একটি চুক্তির কাছাকাছি আছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার ফলে প্রণালীটি অবরোধমুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরিস্থিতি কতদিন স্থিতিশীল থাকবে তা বলা কঠিন, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মূল সংকট ও মতবিরোধের অনেকটাই অমীমাংসিত রয়ে গেছে। তবুও সংঘাতটি ধীরগতিতে সমাধানের দিকে এগুচ্ছে—এত ধীর যে তা প্রায় অদৃশ্য, কিন্তু সমাধান হচ্ছে। সুতরাং বর্তমানে ট্রেডারদের কাছে তাড়াহুড়া করে মার্কিন ডলারের ট্রেডে এন্ট্রি করার জন্য কোনো শক্তিশালী কারণ নেই। মার্কিন সামষ্টিক প্রতিবেদনের ফলাফল ততটা শক্তিশালী ছিল না, এবং সাম্প্রতিক পরিস্থিতি আলোকে ফেডারেল রিজার্ভ এখনই মুদ্রানীতি কঠোর করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। যদি আগামীকাল প্রকাশিতব্য মার্কিন কর্মসংস্থান ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল দুর্বল আসে, তাহলে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কার্যত শূন্যে নেমে আসবে।
![]()
GBP/USD পেয়ারের 5M চার্ট 5-মিনিটের টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়ায় প্রবেশ করে এবং সারাদিন সেখানে অবস্থান করেছে। ফলে দিনের মধ্যে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। আজ একটি সিগন্যাল গঠিত হতে পারে, কারণ এই পেয়ারের মূল্য দীর্ঘসময় 20 পিপসের রেঞ্জে অবস্থান করতে পারে না।
![]()
বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়ে। আমাদের মতে, স্থানীয় কারণগুলো পাউন্ডকে সহায়তা না করলেও এটির মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। সাপ্তাহিক টাইমফ্রেমে গত মাস থেকেই এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। মার্কেটে সেপ্টেম্বরে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রত্যাশা বিলীন হতে শুরু করেছে এবং ট্রেডাররা ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে তেমন কোনো মনোযোগ দিচ্ছে না, তাই টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী পাউন্ডের দর বৃদ্ধির সম্ভাবনাই বেশি। বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, যদি এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587–1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। 5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641, 1.3695। বৃহস্পতিবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেবল স্বল্প গুরুত্বসম্পন্ন জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; তাই আজ মার্কেটে তীব্র মুভমেন্ট সৃষ্টির সম্ভাবনা কম।
অ্যানালাইটিক্স অ্যাক্সেস পেতে ভিজিট করুন: https://ifxpr.com/3TFSM91